১১ মে সকাল ৮ টা থেকে করিমগঞ্জ কলেজে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা: কাউন্টিং এজেন্টেদের জন্য এক নির্দেশনা
জনসংযোগ শ্রীভূমি শ্রীভূমি জেলায় ২মে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা ১১মে, রবিবার সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত হবে। এতে জেলার উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধান সভার অন্তর্গত ৮ টি জেলা পরিষদ আসনের এবং ওই জেলা পরিষদ আসনের অন্তর্গত আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভোট গণনা করিমগঞ্জ কলেজে ৮ টি গণনা কক্ষের প্রতিটিতে ১০টি টেবিলে করা হবে। এর মধ্যে ১ নম্বর মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনের ভোট গণনা ১ নম্বর কক্ষে, ৬ রাউন্ডে। পাশাপাশি, ২ নম্বর রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের গণনা ৬ নম্বর কক্ষে, ৫ রাউন্ডে। ৩ নম্বর শ্রীগৌরী জেলা পরিষদ আসনের ভোট গণনা ২ নম্বর কক্ষে, ৫ রাউন্ডে। ৪ নম্বর শ্রীমন্ত কানিশাইল বাশাইল জেলা পরিষদ আসনের গণনা ৮ নম্বর কক্ষে, ৫ রাউন্ডে। ১৩ নম্বর কালীগঞ্জ জেলা পরিষদের গণনা ৭নম্বর কক্ষে ৭ রাউন্ডে। ১৪ নম্বর লক্ষীবাজার জেলা পরিষদের গণনা ৪ নম্বর কক্ষে, ৮ রাউন্ডে। ১৫ নম্বর নিলামবাজার জেলা পরিষদের গণনা ৫ নম্বর কক্ষে, ৪ রাউন্ডে এবং ১৬ নম্বর টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের গণনা ৩ নম্বর কক্ষে, ৮ রাউন্ডে করা হবে বলে জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তি যোগে জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক প...