“নারীর জাগরণেই সমাজের অগ্রযাত্রা: কালিনগরে আন্তর্জাতিক নারী দিবসে সচেতনতার আবেগঘন অঙ্গীকার”
হীরক বণিক, রামকৃষ্ণনগর, ২৫ এপ্রিল:- শনিবার কালিনগর গ্ৰাম পঞ্চায়েত কার্যালয় যেন এক অনন্য আবেগ, সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার মিলনমেলায় পরিণত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উদযাপন ছিল না; বরং এটি ছিল নারীর অধিকার, সম্মান, শিক্ষা এবং আত্মমর্যাদার প্রশ্নে এক গভীর চিন্তন ও আত্মসমালোচনার মঞ্চ। আসাম কলেজ শিক্ষক সংস্থা করিমগঞ্জ হাইলাকান্দি জোনের উদ্যোগে, রামকৃষ্ণনগর কলেজ ইউনিট ও মহিলা কোষের আয়োজনে এবং কালিনগর গ্ৰাম পঞ্চায়েতের আন্তরিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সচেতনতা সভা এক নতুন বার্তা বহন করে সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন নারী ও পুরুষ সমান ভাবে এগিয়ে যাবে। যদিও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আসাম কলেজ শিক্ষক সংস্থা করিমগঞ্জ হাইলাকান্দি জোনের গৃহিত কার্যসূচির অংশ হিসেবে শনিবার কালিনগর গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। আর অনুষ্ঠানের সূচনা থেকেই পরিবেশ ছিল ভাবগম্ভীর ও তাৎপর্যপূর্ণ। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, সমাজকর্মী...