রামকৃষ্ণনগরে বজরং দল জেলা কমিটির পুনর্গঠন

গত শনিবার বিকেল চারটায় রামকৃষ্ণনগর টাউন কালী মন্দির প্রাঙ্গণে বজরং দল, রামকৃষ্ণনগর জেলার এক গুরুত্বপূর্ণ জেলা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে জেলার বিভিন্ন প্রখণ্ড ও খণ্ড স্তরের দায়িত্ব প্রাপ্ত কার্যকর্তাগণ উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কার্যপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বৌদ্ধিক বক্তব্য প্রদান করেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক পৃত্থিশ নাথ। তিনি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্ম-পরিকল্পনার উপর আলোকপাত করে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সভাপতি বাপ্টু দাস সর্বসম্মতিক্রমে রামকৃষ্ণনগর জেলা বজরং দলের পুনর্গঠিত কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে জেলা বিশ্ব হিন্দু পরিষদের বিশেষ সম্পর্ক প্রমুখ ঋষিকেশ বৈদ্যকে জেলা বজরং দলের প্রভারি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়াও জেলা সংযোজক হিসেবে সত্যম চন্দ, সহ-সংযোজক পদে শানু দেব ও প্রকাশ পাল, মিলন কেন্দ্র প্রমুখ হিসেবে কিশোর সিনহা, সুরক্ষা প্রমুখ হিসেবে মানিক চাঁদ মালাকার, সহ-সুরক্ষা প্রমুখ হিসেবে অমির দাস, গো-রক্ষা প্রমুখ হিসেবে পাপ্পু রায়, ব্যায়ামশালা প্রমুখ হিসেবে বিদ্যুৎ সূত্রধর এবং ছাত্র সম্পর্ক প্রমুখ হিসেবে সিতু নমঃশূদ্র দায়িত্ব গ্রহণ করেন। বৈঠকে জেলা সম্পাদক ও সহ-সভাপতির পাশাপাশি প্রখণ্ড সভাপতি জিশু দাসসহ জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃত্ববৃন্দ সংগঠনের আদর্শ ও ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সচেতন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

অভিজিৎ বণিক, রামকৃষ্ণনগর, ২২ ফেব্রুয়ারি

Comments

Popular posts from this blog

বাংলাদেশের ময়মনসিংহ এর কিছু বাস্তব কথা

আনিপুরের ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দ্রুত বিকল্প ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের নির্দেশ