Posts

ভারতবর্ষ থেকে কংগ্রেসের নাম মুছে গেছে, বলে দাবি বিজেপি বিধায়ক বিজয় মালাকারের।

Image
লোকসভা নির্বাচনের তোরজোড় প্রস্তুতি চলছে প্রত্যেকটি নির্বাচনী এলাকায়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডিলিমিটেশনের ফলে রামকৃষ্ণনগর কেন্দ্রের অন্তর্ভুক্ত হওয়া বড়ুয়ালা জিপির নয়াগ্রাম জগন্নাথ মহাপ্রভু আঁখড়ায় করিমগঞ্জ লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী কৃপানাথ মালাহের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বিধায়ক বিজয় মালাকার উপস্থিত হয়ে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। উক্ত সভায় কংগ্রেস দলের আফতাব উদ্দিন, আব্দুল হান্নান, ফারুক আহমেদ, আইনুল হক, ইসলাম উদ্দিন সহ শতাধিক কংগ্রেস কর্মী নিজের পুরনো দলকে ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। সাথে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহ-সভাপতি অমৃত পাল, রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি বিশ্বতোষ সেন, সহ-সভাপতিদ্বয় নুপুর সাহা ও শঙ্কর পাল, মন্ডল সাধারণ সম্পাদকদ্বয় সন্দীপ দত্ত ও প্রীতম পাল, রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য আশীষ নাথ, এস সি মোর্চার জেলা সম্পাদক হীরন্ময় রায়, শক্তিকেন্দ্র প্রমুখ যশবন্ত কান্তি দাস ও গৌতম চন্দ, বুথ সভাপতি জীবেশ্বর নাথ ও শশাঙ্ক রায়, বিশিষ্ঠ নাগরিক ব্রজমোহন সিনহা, সুখময় শর্মা...

মহান সাধক, পরম শ্রদ্ধেয় আচার্য শ্রী 108 বিদ্যাসাগর জি মহারাজের মতো একজন মহান ব্যক্তির প্রয়াণে দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মত প্রকাশ করেন দেশের গৃহ মন্ত্রী অমিত সাহা।

Image
বিউরো রিপোর্ট, এবি নিউজ, ১৮ ফেব্রুয়ারি:- মহান সাধক, পরম শ্রদ্ধেয় আচার্য শ্রী 108 বিদ্যাসাগর জি মহারাজের মতো একজন মহান ব্যক্তির প্রয়াণে দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মত প্রকাশ করেন দেশের গৃহ মন্ত্রী অমিত সাহা। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি শুধু মানবতার কল্যাণকেই অগ্রাধিকার দিয়েছিলেন। অমিত সাহা বলেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। কারণ তিনি এমন একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গ, স্নেহ ও আশীর্বাদ পেয়েছেন। সত্যিকারের মানবতার ভক্ত আচার্য বিদ্যাসাগর জি মহারাজের মৃত্যু উনার জন্য ব্যক্তিগত ক্ষতি। তিনি নিঃস্বার্থভাবে বিশ্বজগতের কল্যাণ এবং প্রতিটি ব্যক্তির কল্যাণের জন্য তাঁর সংকল্পে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। বিদ্যাসাগর জি মহারাজ একজন আচার্য, যোগী, চিন্তাবিদ, দার্শনিক এবং সমাজসেবক হিসেবে এই সমস্ত ভূমিকায় সমাজকে পরিচালনা করেছিলেন। বাইরে থেকে তিনি ছিলেন সহজ-সরল, সরল এবং কোমল, কিন্তু ভিতর থেকে তিনি বজ্রপাতের মতো কঠোর অন্বেষণকারী ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য ও দরিদ্রদের কল্যাণের কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন কীভাবে একই সঙ্গে মানবতার সেবা ও সাংস্কৃতিক সচেতনতা করা যায়। আচার্য বিদ্যাসাগর জি ম...

১ মার্চ রামকৃষ্ণনগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Image
নিউজ ডেস্ক রির্পোট, এবি নিউজ, ১৮ ফেব্রুয়ারি:- আগামী ১ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের স্বপ্নের মেডিকেল কলেজের ভূমি পূজোন করতে আসছেন, তৎসঙ্গে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের আরো কিছু উন্নয়নমূলক প্রকল্পের শুভ শিলন্যাস করবেন। সেই ১৭ ফেব্রুয়ারি শনিবার করিমগঞ্জ জেলার ADC মিনার্ভা দেবী এবং স্বাস্থ্য বিভাগের DPM হানিফ আহমেদকে সাথে নিয়ে রামকৃষ্ণনগরের মেডিকেল কলেজের স্থান পরিদর্শন করেন কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। বিধায়ক বিজয় জানান যে, মুখ্যমন্ত্রী ভুমি পূজা করে মেডিকেল কলেজের কাজের শুভারম্ভ করবেন। তৎসঙ্গে এই বিধানসভা কেন্দ্রের আরো কয়েকটি প্রকল্পের শুভ শিলান্যাস করবেন। বিধায়ক রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকের নিকট অনুরোধ রাখেন যে, ১ মার্চ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য সবাই রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের ওই ভুমি পূজোনের স্থানে উপস্থিত থাকতে। কারণ একমাত্র মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হতে চলছে। তিনি আরো জানান যে, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বি...

রামকৃষ্ণনগরে প্রভু শ্রী রামের শোভাযাত্রা

Image
অযোধ্যায় রাম মন্দিরে প্রভু শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রামকৃষ্ণনগরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় এই অঞ্চলের হাজার হাজার ভক্তবৃন্দরা যোগদান করেন। পাঁচশত বছরের অধিক সময় পর আবারো প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠায় গোটা ভারতবর্ষে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। (নিউজ ডেস্ক রির্পোট এবি নিউজ)

খেল মহারণ :হাইলাকান্দিতে জেলা পর্যায়ের অনুষ্ঠান ৫ জানুয়ারি থেকে ।

Image
হাইলাকান্দি  ২ জানুয়ারি : হাইলাকান্দি জেলায় খেল মহারণ ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ইভেন্ট গুলি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম অর্থাৎ ডিএসএ গ্রাউন্ডে এই প্রতিযোগিতা চলবে ৭ জনুয়ারি পর্যন্ত।  উল্লেখ্য আগের কার্যসূচি অনুসারে ৪ জানুয়ারি থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে এক প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করা এই প্রতিযোগিতা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।  জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে এই প্রতিযোগিতায় যোগদানকারী সব প্রতিযোগীকে তাদের নির্দিষ্ট ইভেন্টে অংশ নিতে বলা হয়েছে।  এদিকে তিন দিনব্যাপী জেলা পর্যায়ের এই প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য জেলা আয়ুক্ত মোট  চারটি  কমিটি গঠন করে বিভিন্ন বিভাগীয় আধিকারিকদেরকে তাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন।