বিশ্বের দরবারে এশিয়ার বৃহত্তম বিল শনবিল
লোকসংস্কৃতির আবহে বর্ণিল শনবিল দুই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু ‘শনবিল উৎসব ২.০’ প্রকৃতি, সংস্কৃতি ও উন্নয়নের মেলবন্ধনে বিশ্বদরবারে শনবিলকে তুলে ধরার প্রয়াস শীতের কোমল রোদে ঝিলমিল করা নীল জলরাশি, দূরে ভেসে থাকা মাছধরার নৌকা আর চারপাশে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি সব মিলিয়ে উৎসবের আগেই যেন সাজে সেজে উঠেছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাভূমি শনবিল। এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখে বরাক উপত্যকার আনন্দপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে সূচনা হলো বহুল প্রতীক্ষিত ‘শনবিল উৎসব ২.০’। লোকসংস্কৃতি, ঐতিহ্য ও প্রকৃতি সংরক্ষণের বার্তা নিয়ে এই উৎসব ইতিমধ্যেই আঞ্চলিক গণ্ডি পেরিয়ে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, হোজাই এই দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত উৎসবের লক্ষ্য কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সীমাবদ্ধ নয়। শনবিলকে কেন্দ্র করে একটি সুসংহত সাংস্কৃতিক ও পর্যটন পরিকাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শনিবার সকাল সাড়ে দশটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আ...